সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৪ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৪ জনের মৃত্যু

করোনা ঊর্ধ্বপতির মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জন রোগী মারা গেছেন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন তিন রোগী। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা গেছেন।
হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন মারা যাওয়াদের মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুরের তিনজন রোগী করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া ময়মনসিংহের চারজন, জামালপুর-শেরপুর ও টাঙ্গাইলের দুজন করে রোগী এবং গাজীপুর সদরের এক রোগী করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা গেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে করোনা ইউনিটে ৪২৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৮৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৫৫ জন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।