সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন।
আজ রবিবার (১১ জুলাই) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, নাটোরের ছয়জন, পাবনার একজন, নওগাঁর দুজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের দুজনের বয়স ২১-৩০ বছর আর বাকি ১৭ জনের বয়স ৪১-৬৫ বছরের মধ্যে ছিল।
সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর বিষয়ে রামেক পরিচালক বলেন, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন মারা গেছেন। উপসর্গ ও সন্দেহভাজন হয়ে রাজশাহীর ছয়জন, নাটোর পাঁচজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন মারা যান। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২১৪ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৩০৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫১৮ জন।
রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।