সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনের কাতলেশ্বর থেকে তিন হরিণ শিকারীকে আটক | চ্যানেল খুলনা

সুন্দরবনের কাতলেশ্বর থেকে তিন হরিণ শিকারীকে আটক

শরণখোলা প্রতিনিধি :: পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতলেশ্বর এলাকা থেকে বৃহস্পতিবার (৮জুলাই) সন্ধ্যায় তিন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা,১৫০ ফুট নাইলনের ফাঁদ ও একটি দা উদ্ধার করা হয়।আটককৃতরা হচ্ছে,পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের পুত্র শাহদাত শিকদার (৩০),আঃ মালেক খানের পুত্র মোঃ কাইউম খান (২২) ও দক্ষিন চরদুয়ানি গ্রামের আব্দুল ছত্তারের পুত্র মোঃ জাকারিয়া (২৩)।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে চান্দেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার মজুমদারের নেতৃত্বে সুন্দরবনের ৫ নং কম্পার্টমেন্টের কাতলেশ্বর এলাকায় তল্লাশি চালায়।এসময় ওই খালের ভিতর থেকে উল্লেখিত মালামালসহ তাদের আটক করতে সক্ষম হয়।এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করে শুক্রবার (৯জুলাই) সকালে বাগেরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।