সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান

বাগেরহাটের চিতলমারীতে চলমান কঠোর লকডাউন পরিস্থিতিতে সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সদর ইউনিয়নের বারাশিয়া বাজার, ডুমুরিয়া বাজার, রায়গ্রাম, সাবোখালীসহ ৫টি স্থানে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ থেকে এ প্রতি পরিবারের মাঝে নগদ ৫শ টাকা করে প্রদান করা হয়। অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকুলেশ ঢালী, হায়দার আলী শেখ, ইউপি সদস্য শেখ শহীদ, কৃষ্ণপদ গাইন, মিজানুর রহমান তালুকদার, পরিতোষ ম-ল, শেরে বাংলা কলেজের সাবেক জিএস মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।