সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা সরঞ্জাম প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা সরঞ্জাম প্রদান

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন চিতলমারী সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সন্তান ও বগুড়া টি এম এস এস মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নারায়ন চন্দ্র বাড়ই। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসানের হাতে এসব চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, ডাঃ নারায়ন চন্দ্র বাড়ই এর ভাই পল্লী চিকিৎসক হরেন্দ্রনাথ বাড়ই, বোন অবসরপ্রাপ্ত সিনিয়র নার্স সন্ধ্যা বাড়ই, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ম-ল প্রমুখ। সরবারহকৃত চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে মিটারসহ ৩ টি অক্সিজেন সিলি-ার, ১০ টি পালস-অক্সিমিটার ও ১২ হাজার সার্জিক্যাল মাস্ক।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির

ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।