সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন অক্সিজেন ব্যাংকের উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা ও মানবিক সহায়তা প্রদানের লক্ষে ‘ শেখ হেলাল উদ্দীন অক্সিজেন ব্যাংক’ এর যাত্রা শুরু হয়েছে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান ও তরুণ সমাজ সেবক মোঃ আল-আমিন (শেখ লিটন) সার্বিক সহযোগিতায় সংগঠনটির আত্ম-প্রকাশ হয়।

মঙ্গলবার রাত ৯ টায় চিতলমারী থানা মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিক ভাবে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেণ ওসি এ এইচ এম কামরুজ্জামান। এ সময় লকডাউনে কর্মহীন বেশ কয়েকজন ব্যক্তিকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিপ্লব, সেকে- অফিসার সঞ্জয় দে, অক্সিজেন ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান তিতুমীরসহ সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।

এ ব্যাপারে অক্সিজেন ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান তিতুমীর বলেন, আমরা সম্পূর্ণ বিনামূল্যে হটলাইন কলের (০১৭১১৮৫৭০০২) মাধ্যমে উপজেলার যে কোন প্রান্তে দিন-রাত যে কোন সময় রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেব। একই সাথে রোগীকে মানবিক সহায়তাও প্রদান করা হবে।

মোঃ আল-আমিন (শেখ লিটন ) বলেন, দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার শেখ হেলাল উদ্দীনের নামে প্রতিষ্ঠিত অক্সিজেন ব্যাংকটি সার্বক্ষণিক অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবে।

চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান বলেন, মহামারি করোনা পরিস্থিতিতে স্বেচ্ছায় সেবা দানের মানসিকতা নিয়ে বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নামে এ অক্সিজেন ব্যাংকের নাম করণ করা হয়েছে। এ সংগঠনটি করোনা রোগীদের বিভিন্ন সেবা প্রদান, সচেতনতা সৃস্টিসহ সব ধরণের ভালো কাজে চিতলমারীবাসীর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।