সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় এনটিভির বর্ষপূর্তিতে মাস্ক ও ফলজ গাছ বিতরণ | চ্যানেল খুলনা

মোংলায় এনটিভির বর্ষপূর্তিতে মাস্ক ও ফলজ গাছ বিতরণ

দর্শক নন্দিত বেসরকারী জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’র বর্ষপূর্তিতে মোংলায় মাস্ক ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ৩ জুলাই শনিবার সকাল ১১টার দিকে পৌর শহরের কমিশনার সফিউল্লাহ সড়কে বিভিন্ন শ্রেণী পেশার ৫শ মানুষের মাঝে এনটিভির পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। সেই সাথে দুইটি করে আম ও কাঠাল গাছ রোপণের জন্য দেয়া হয়েছে মোংলা সরকারী কলেজ, পৌর বন্দর কবরস্থান, নেছারিয়া খানকা শরীফ ও সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা, কাইনমারী জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। মাস্ক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, পৌর কোস্টগার্ড কন্টিনজেন্টের চীফ পেটি অফিসার আঃ বারী, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রেসক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিনসহ স্থানীয় সংবাদকর্মীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।