সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শরণখোলায় হরিণের চামড়াসহ চারজন আটক করেছে র‍্যাব-৬ | চ্যানেল খুলনা

শরণখোলায় হরিণের চামড়াসহ চারজন আটক করেছে র‍্যাব-৬

শরণখোলা প্রতিনিধি :: শরণখোলায় প্রতিপক্ষের বাড়িতে হরিণের চামড়া রেখে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। র‌্যাব-৬ এর অভিযানে মূল রহস্য বেরিয়ে পড়লে সংবাদদাতারাই দুইটি হরিণের চামড়াসহ আটক হন। শনিবার ভোররাত ৪ টার দিকে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, সোনাতলা গ্রামের আমির মল্লিকের পুত্র জাকির মল্লিক (৪৫), জাকির মল্লিকের পুত্র ওমর সানি (১৯), রসুলপুর গ্রামের আমির পাহলানের পুত্র হাফিজুল (৩৫) ও নুরুল হক ফরাজির পুত্র মাসুম ফরাজি (৩০)।
এলাকাবাসী জানায়, আটক জাকির মল্লিকের সাথে পাশ্ববর্তী গ্রামের মোশারেফ ফকিরের বিরোধ চলে আসছে। এমনকি উভয়ের মধ্যে আদালতে মামলা চলমান। এ অবস্থায় মোশারেফ ফকিরকে ফাঁসাতে তার বাড়িতে দুই হরিণের চামড়া রেখে র‌্যাবকে খবর দেয় জাকির মল্লিক। খবর পেয়ে র‌্যাবের একটি দল শনিবার ভোররাতে খবরদাতাদের সাথে নিয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মোশারেফ ফকিরের বাড়ির সামনে থেকে চামড়া দুটি উদ্ধার করে। এক পর্যায়ে র‌্যাব সদস্যদের সন্দেহ হয় মোশারেফকে ফাঁসাতে হরিণের চামড়া তার বাড়িতে রেখে আসছে প্রতিপক্ষরা। এসময় র‌্যাব এ ঘটনার সাথে জরিত ওই চার ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।
এ ব্যপারে র‌্যাব-৬ এর একটি প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয় তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাতলা গ্রামের বেড়ি বাঁধের উপর ক্রয়-বিক্রয়ের সময় দুইটি হরিণের চামড়াসহ ওই চারজনকে আটক করা হয়। এব্যপারে শরণখোলা থানায় ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বণ্যপ্রানি (সংরক্ষন ও নিরপত্তা) আইন ২০১২ মামলা দেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।