সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে পানগুছি নদীতে অভিযানে দুটি ট্রলার আটক ৯০ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পানগুছি নদীতে অভিযানে দুটি ট্রলার আটক ৯০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান চালিয়ে দুটি ট্রলার আটক ও ৯০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. দেলোয়ার হোসেন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।
এফ বি মা ও এফবি সীমা নামের দুটি মৎস্য টলার সমুদ্র থেকে অবৈধভাবে মৎস্য আহরণ করে বিক্রির উদ্দেশ্যে বাগেরহাটে যাচ্ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ কোষ্ট গার্ডের কন্টিজেন্ট অফিসার মজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম সকালে অভিযান চালিয়ে পানগুছি নদী থেকে জাল ও ৮-১০ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ আটক করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায় জানান, আটক এফ বি মা ট্রলারের মালিক সেলিম চৌধুরী ও এফবি সীমা ট্রলারের মালিক হাফিজুর রহমান। দু’জনার বাড়ি পাথরঘাটা উপজেলায়। উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সামুদ্রিক আহরণ ও বিপণন নিষিদ্ধ রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।