সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড় | চ্যানেল খুলনা

আজও শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী কঠোর লকডাউনকে কেন্দ্র করে আজ বুধবারও দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে।
সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিন আজ বুধবার ভোর থেকে দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের ঘাটে আসতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি-সামাজিক দূরত্ব মানার বালাই নেই। বহু যাত্রী মাস্ক ব্যবহার করছে না। ঘাটে ফেরি ভিড়লেই তাতে হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা।

এদিকে, শিমুলিয়া ঘাট এবং ঘাটের প্রবেশ সড়কগুলোতে আজও আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে। সীমিত পরিসরে লকডাউনে রিকশা ও জরুরি গাড়ি ছাড়া অন্যান্য গাড়িতে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষজনকে ঘাটে আসতে দেখা যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সুপারিন্টেন্ডেন্ট (বাণিজ্য) বসির আহমেদ বলেন, লকডাউনকে কেন্দ্র করে ঘাটে মানুষ আসছে। শিমুলিয়া-বাংলবাজার নৌরুটে বর্তমানে মোট ১৫টি ফেরি চালু রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে চার শতাধিক গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।