সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ভুয়া সিআইডি আটক | চ্যানেল খুলনা

মাগুরায় ভুয়া সিআইডি আটক

মাগুরায় এক ভুয়া সিআইডি কে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা শহরের ভায়না পৌর গোরস্তান রোড এলাকা থেকে তাকে আটক করে জেলা ডিবি পুলিশের সদস্যরা।
নিজেকে সিআইডি পরিচয় দানকারী এমডি মোল্যা ওরফে মিষ্টার মোল্যা  ফরিদপুর জেলার মধুখালি থানার বৈকন্ঠপুর গ্রামের হোসেন মোল্যার ছেলে।
এ বিষয়ে এস আই পারভেজ জানান,  সিআইডি পরিচয় দিয়ে সে অনেক দিন ধরে শহরের মধ্যে বিভিন্ন দোকানে চাঁদাবাজি করে আসছিল। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬: ৪৫ ঘটিকায় দিকে শহরের ভায়না পৌর গোরস্তান রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সিআইডি’র একটি ভুয়া আইডি কার্ড, গায়ে পরিহিত সিআইডি কোর্ট ও চাঁদাবাজির কাজে ব্যবহারিত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। জানাযায়, তার স্ত্রী সিআইডি’র এ এস আই পদে নড়াইল জেলায় কর্মরত আছে।
চাঁদাবাজির ঘটনায় মাগুরা সদর থানায় তার নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।