সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা বিআরডিবির উদ্যোগে লোন বিতরণ | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা বিআরডিবির উদ্যোগে লোন বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা ইউসিসিএ লিঃ (বিআরডিবির) উদ্যোগে ৪টি কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে লোন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত লোন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান এসএম ফরিদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য দিলীপ হালদার ও গংগারামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান শেখ হাদি-উজ-জামান হাদী। ইউসিসিএ এর পরিচালক এ্যাডঃ প্রশান্ত বিশ্বাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নারায়ণ চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, জুনিয়র অফিসার প্রকাশ মল্লিক, পরিচালক আজিজুর রহমান, জগোত আলী মোড়ল খোকন, আওয়ামীলীগনেতা তারিকুজ্জামান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমবায়ী সত্যেন্দ্রনাথ বিশ্বাস, বিধান মল্লিক, শিমুল কবিরাজ, অসিম মন্ডল, সনেট মল্লিক, লিটন মন্ডল, উচ্চমান সহকারী স্বপন মল্লিক, পরিদর্শক প্রীতিশ কবিরাজ, কৌশিক বৈরাগী। অনুষ্ঠানে ৬০ জন সদস্যদের মাঝে প্রায় ২৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।