সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শরণখোলায় আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন | চ্যানেল খুলনা

শরণখোলায় আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শরণখোলা উপজেলা আওয়ামীলীগ। ২৩ জুন বুধবার সকালে দলটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, বৃক্ষরোপন ও মাক্স বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামীলীগ নেতা সাব্বির আহম্মেদ মুক্তা, রফিকুল ইসলাম কালাম, বাীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, কিচলু তালুকদার, আবুল হোসেন নান্টু, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আলোচনা শেষে আওয়ামীলীগ নেতারা শরণখোলা প্রেসক্লাব চত্বরে একটি গোলাপ জাম গাছের চারা রোপন করেন এবং পাঁচ রাস্তার মোড় এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাক্স বিতরণ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।