সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় দ্বিতীয় ধাপে গৃহহীনদের মাঝে ১৯৫ টি ঘর প্রদান | চ্যানেল খুলনা

মাগুরায় দ্বিতীয় ধাপে গৃহহীনদের মাঝে ১৯৫ টি ঘর প্রদান

মাগুরায় দ্বিতীয় ধাপে ১৯৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে।

রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা জেলাসহ দেশের সকল জেলায় একযোগে জমি ও গৃহ প্রদান কার্যক্রম অনুষ্ঠান উদ্ভোধন করেন।

এ সময় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর প্রমূখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় মোট ১৯৫ টি ঘর প্রদান করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৩৫টি, শালিখায় ৮০ টি, শ্রীপুরে ৪০টি, এবং মহম্মদপুর উপজেলায় ৪০টি ঘর পেয়েছেন গৃহহীন পরিবার। সরকারি নির্দেশনায় প্রত্যেক গৃহহীন  পরিবারের নামে ২ শতক খাস জমি বরাদ্দ দিয়ে এ সকল ঘর নির্মাণ করা হয়েছে। যেখানে প্রতিটি ঘর নির্মাণের জন্য ব্যয় হয়েছে ২ লক্ষ টাকা।

উল্লেখ্য, এর আগে মুজিববর্ষ উপলক্ষে প্রথম ধাপে মাগুরা জেলার চার উপজেলায় ১১৫ টি ঘর প্রদান করা হয়েছিল।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।