সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে প্রধানমন্ত্রীর উপহার ৬০ পরিবারকে জমিসহ ঘর প্রদান উদ্বোধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে প্রধানমন্ত্রীর উপহার ৬০ পরিবারকে জমিসহ ঘর প্রদান উদ্বোধন

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোল্লাহাটেও মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২য় পর্যায় ৫৩’হাজার ৩’শত ৪০’টি ভূমিহীন ও গৃহীন পরিবারকে ২শতক জমিসহ গৃহ হস্তান্তর কার্যত্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে মোল্লাহাটের ৬০টি পরিবারকে কবুলিয়, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদ ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধান মন্ত্রী কর্তৃক উদ্বোধনের সাথে সাথে মোল্লাহাটের ৬০টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, থানা অফিসার ইনচার্জ কাজী মোঃ গোলাম কবীর, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস,কে হায়দার মামুন, শেখ রেজাউল কবীর, সিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও উপকারভোগী গণ প্রমূখ।
এসময় উপকারভোগীদের মাঝে কাহালপুর গ্রামের আলাল মিয়া বলেন, তার নিজস্ব কোন জমি বা বসতী না থাকায় দীর্ঘদিন ধরে খালের পাড়ে অতি কষ্টে বসবাস করছেন। তিনি ঘুরে ঘুরে ঝাল-মুড়ি বিক্রি করেন। এখন সারাদিন কষ্টের পর প্রধানমন্ত্রীর উপহার নিজের বাড়িতে থাকবো….এর চেয়ে খুশির আর কি আছে ? আমি দোয়া করি প্রধানমন্ত্রী দীর্ঘজীবি হোক। প্রধানমন্ত্রী ভালো থাকলে আমার মতো অসহায় আরো যারা আছে তারাও নিজের বাড়ি পাবে। এ রকম অভিমত প্রকাশ করেন আরো অনেকে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।