সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে উপকূলীয় এলাকায় সুপেয় পানি সুরক্ষা মূল্যায়ন বিষয়ক আলোচনা সভা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে উপকূলীয় এলাকায় সুপেয় পানি সুরক্ষা মূল্যায়ন বিষয়ক আলোচনা সভা

মোরেলগঞ্জে উপকূলীয় এলাকায় সুপেয় পানি সুরক্ষা বিষয়ক শনিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার ওয়ারপো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলোয়ার হোসেন ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারপো’র পরিচালক (কারিগরী) কেএম আবুল কালাম আজাদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ।
“বাংলাদেশ দক্ষিণ -পশ্চিম উপকূলীয় অঞ্চলের নির্বাচিত অঞ্চলগুলোতে পানি সুরক্ষার মূল্যায়ন ” প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা নির্বাহী প্রকৌশলী (ওয়াবদা )বিশ্বনাথ বৈদ্য, চেয়ারম্যান মোর্শেদা আকতার, পারুল বেগম, আলমগীর হোসেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাংবাদিক গনেশ পাল প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।