সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত | চ্যানেল খুলনা

চট্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বিল্লাল মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

নিহত বিল্লাল মিয়া বাকলিয়া থানার কালামিয়ার বাজার এলাকার মৃত কালা গাজীর ছেলে। অপর পথচারী আলামিনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।
শীলব্রত বড়ুয়া বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালামিয়ার বাজার এলাকায় লিজা ক্লাবের সামনে দুই পথচারীকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। আর আহত আলামিনকে হাসপাতালের ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।