সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মিভূত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মিভূত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বাগেরহাটের মোরেলগঞ্জ নব্বইরশি বাসষ্ট্যান্ডে বুধবার সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান ভস্মিভ‚ত হয়েছে । এতে দোকান ও মালামাল পুড়ে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নব্বইরশি বাসষ্ট্যান্ডের বালির রাস্তার দিকে সকাল সোয়া ৭ টার দিকে একটি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তে অগ্নিকান্ড চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অগ্নিকান্ডের ঘটনাটি মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস অবহিত করে। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডে লাল মিয়ার মুদি দোকান, জুয়েল হাওলাদারের কসমেটিক্স দোকান, মতিন আকনের চায়ের দোকান, পান্না চাপরাশির মুদি দোকান, দুলাল শীলের সেলুন, মোস্তফা শেখের ফলের দোকান, আবুবকর সিদ্দিকের মুদি দোকান, মহরত তালুকদারের ফলের দোকান, শাহীন শেখের ফলের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে জাকির হোসেন মিলনের কসমেটিক্স ও মুদি দোকান । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মুদি দোকনের মালিক পান্না চাপারাশির ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।