সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার

খুলনার ডুমুরিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা ও জুয়াড়িসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতভর ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। রবিবার (১৩ জুন) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, থানার এস আই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে শাহপুর মধুগ্রাম কলেজের পাশ থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাসানপুর গ্রামের কেসমত আলী সরদারের পুত্র আবু মুসা (২০), আনোয়ার সরদারের পুত্র মহিদুল সরদার(২১) ও মধুগ্রামের আব্দুল জলিলের পুত্র জনি গাজী (১৯)কে আটক করে।

এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে ডুমুরিয়া সদর ইউনিয়নের গোলনা এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাস ও নগদ টাকাসহ গোলনা গ্রামের বাপ্পী খান (২০), মোঃ ইয়াসিন শেখ(৪০), মহিউদ্দীন শেখ(৩৫), মাহাফুজুর রহমান খান(২০), হেমায়েত খান(২২), আজাদ খান(২৭), শরিফুল ইসলাম শেখ(৩০), রাশেদুল ইসলাম(২৫), আমিনুর রহমান শেখ(২৫), তৈয়েবুর রহমান শেখ(২২), মোঃ আরিফ খান(২২)কে আটক করা হয়।

এছাড়া থানার এস আই শিহাব উদ্দীনের নেতৃত্বে মালতিয়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় চুকনগর এলাকার রফিকুল ইসলাম(৩৪), ইয়াসিন গাজী(২৫), নজরুল ইসলাম(২২), রবিউল ইসলাম(৩০) ও মালতিয়া গ্রামের শাহীন মোড়ল(২৮) আটক করে। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে আরাজী সাজিয়াড়া গ্রাম থেকে সিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি আতাউল্লাহ শেখ(২৭) কে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং জুয়া আইনে পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।