সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার আশ্রায়ন প্রকল্প পরিদর্শন | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার আশ্রায়ন প্রকল্প পরিদর্শন

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শক টিম দিঘলিয়া উপজেলার অসহায় ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন।
প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডঃমোহাম্মাদ শহিদুল হাচান এই সময় দিঘলিয়া সদরের ও সেনহাটি ইউনিয়নের আতাই নগর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে করেন।এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শাহানাজ বেগম অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),রাকিবুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক,মোঃ মারুফুল ইসলাম চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ,দিঘলিয়া,মোঃমাহবুবুল আলম উপজেলা নির্বাহী অফিসার,মোল্লা আকরাম হোসেন সদস্য জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ,মোহাম্মদ আলিমুজ্জামান মিলন সহকারি কমিশনার (ভূমি)দিঘলিয়া,মোঃ হাবিবুর রহমান তারেক সভাপতি উপজেলা প্রেসক্লাব, মোঃ আনিসুর রহমান প্রকল্প কর্মকর্তা,শেখ আনছার আলী সভাপতি সদর ইউনিয়ন আওয়ামীলীগ, ছাড়াও স্থানীয় জন প্রতিনিধিগন,স্থানীয় নেতৃবৃন্দ,এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জনাব শহীদুল হাসান আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে কথা বলেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আনন্দিত ও উৎসাহী হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় অনেকে আনন্দে অশ্রুশিক্ত হয়ে পড়েন। এছাড়াও জনাব শহীদুল হাসান উপস্থিত কর্মকর্তাদের সাথে নিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন। এবং উপস্থিত উপকারভোগীদের বাড়ির আঙিনায় সবজি চাষে উদ্বুদ্ধ করেন।পরিশেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বলেন তিনি বলেন জনবান্ধব প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি মানুষকেও গৃহহীন অবস্থায় থাকতে দেবেন না।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।