সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
“দামে কম মানে ভালো” অঞ্জন আইচ’র নতুন নাটক | চ্যানেল খুলনা

আজ সন্ধ্যা সাতটায় চ্যানেল আর্নিস ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে নাটকটি

“দামে কম মানে ভালো” অঞ্জন আইচ’র নতুন নাটক


বিনোদন প্রতিবেদক: ভাইরাল! কবে, কখন, কী, কেন, কীভাবে ভাইরাল হয়ে যাবে তা ধরতে পারবেন না। কিন্তু ভাইরাল হয়ে যায়। এই যেমন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে যায় একটি ফার্নিচারের দোকানের বিজ্ঞাপন। খুব সাধারণ এই বিজ্ঞাপন চিত্রটি ভাইরাল হয় বাংলা ভাষাভাষিদের মাধ্যমে। বতর্মানে ‘দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার’ কথাটি নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়। এবার সেই ভাইরাল ট্রেন্ডকে কাজে লাগিয়ে নাটক বানালেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা অঞ্জন আইচ। নাটকের নাম ‘দামে কম মানে ভালো’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ নিজেই। এতে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মারজুক রাসেল ও তারেক স্বপন। কম দামি থাকার জায়গা খুঁজতে গিয়ে সৃষ্ট ঝামেলা নিয়েই নাটকটির গল্প এগিয়ে যায়। তবে বলে রাখা ভালো- দাম ভালো হলেই যে মান ভালো হবে, এটা ভাবা আসলে ভুল। যা এই নাটকটিতে খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। আজ সন্ধ্যা সাতটায় চ্যানেল আর্নিস ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে নাটকটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।