সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিমান চলাচলে বাংলাদেশ-অস্ট্রিয়া চুক্তি সই | চ্যানেল খুলনা

বিমান চলাচলে বাংলাদেশ-অস্ট্রিয়া চুক্তি সই

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের জন্য একটি চুক্তি সই হয়েছে।
ভিয়েনায় দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চুক্তি (এএসএ) সই হয়।

আজ মঙ্গলবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে সই করেছেন।
বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার এই চুক্তি কেবল দুটি দেশের বিমান চালনা ব্যবসায়ই উৎসাহিত করবে না, পাশাপাশি জনগণের সঙ্গে জনসংযোগ বাড়বে।
এই চুক্তি বাংলাদেশ ও ভিয়েনা অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে সহায়তা করবে। উভয় দেশই প্রত্যাশা করেছে, এই চুক্তিটি অদূর ভবিষ্যতে যাত্রী ও কার্গো ফ্লাইট প্রক্রিয়া ত্বরান্বিত এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগ প্রসারিত করবে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।