সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আবারও সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু | চ্যানেল খুলনা

আবারও সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

চলমান করোনা পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে সারা দেশে ৩টি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
করোনা পরিস্থিতিতে এ কার্যক্রম আজ ৬ জুন রবিবার সকাল থেকে ১৭ জুন পর্যন্ত চলবে।
জানা যায়, ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি কিনতে পারবে। এছাড়া প্রতিকেজি মশুর পাওয়া যাবে ৫৫ টাকায়, যা ১ জন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি নিতে পারবে। সয়াবিন তেল ১০০ টাকা লিটারে ১ জন ক্রেতা ২ থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবে।
সারা দেশে ৪০০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলছে।
টিসিবি সূত্র জানিয়েছে, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৬০০ থেকে ৮০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি ডাল ও ৮০০ থেকে ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে। দেশব্যাপী ৪০০ ট্রাকে আগামী ১৭ জুন পর্যন্ত চলবে এ কার্যক্রম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

সোনার দাম কমলো ভরিতে ৩,২৬৬ টাকা

তিন দিন কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৪৪৩২ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।