সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরার মহম্মদপুরে বস্তাবন্দী লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরার মহম্মদপুরে বস্তাবন্দী লাশ উদ্ধার

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি এলাকায় বস্তাবন্দী মস্তকবিহীন মোঃ আজিজুর রহমান (৩০) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ। নিহত ব্যাক্তি মাগুরা সদরের সংকোচখালি এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, আজ রবিবার সকালে স্থানীয় লোকজন কালুকান্দি এলাকার মাগুরা – মহম্মদপুর প্রধান সড়কের পাশে লাশের টুকরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের একটি টুকরা উদ্ধার করে ওই সময় আরেকটি টুকরা ও মস্তকবিহীন বস্তাবন্দি অবস্থায়  একটি ডোবা থেকে উদ্ধার করে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস জানান, লাশের পরিচয় মিলেছে তবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। পুলিশের পক্ষ থেকে হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।