সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আনোয়ার হোসেন (৭০) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন। বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগে মঙ্গবার সকাল সাড়ে ৬ টায় নিজ বাসভবনে মারা যান তিনি। তাঁর বাড়ি উপজেলার কোদালিয়া ইউনিয়নের আড়–য়াডিহি গ্রামে, তাঁর পিতার নাম মৃত হাশেম শেখ । মঙ্গলবার আসরবাদ তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা নামাজ আড়–য়াডিহি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় আড়–য়াডিহি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার পুত্র ও ছয় কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন’র জানাযার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন , উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির দীন মোহাম্মদ, কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার আনোয়ার হোসেন, উপ-পুলিশ পরিদর্শক লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।