সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে নিখোঁজ ছাত্রের লাশ ২৭ ঘন্টা পরে উদ্ধার | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে নিখোঁজ ছাত্রের লাশ ২৭ ঘন্টা পরে উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজে ২৭ ঘন্টা পরে হেফজখানার ছাত্র সাকিব মোল্লার(১৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়। নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামের দিনমজুর মান্নান মোল্লার ছেলে সাকিব মঙ্গলবার সকালে নিজবাড়ি বের হয়ে আর ফেরেনি। সে স্থানীয় হরতকীতলা আবাসিক হেফজখানার ছাত্র ছিল।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় পেয়েছি। উদ্ধার করে পুলিশ হেফাজতে দিয়েছি।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাকিবের মরদেহ উদ্ধার হয়েছে। এখন আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।