সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে ২দিন ব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০২১ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় কেআর কলেজ মাঠে অনুষ্ঠিত এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, যুবলীগ নেতা কল্লোল বিশ্বাস পলু , খাঁন তুষার আহম্মেদ প্রমূখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন ৩নং গাংনী ইউনিয়ন বনাম কুলিয়া ইউনিয়ন ফুটবল দল। খেলায় কুলিয়া ইউনিয়ন ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে গাংনী ইউনিয়ন ফুটবল দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। অপর খেলায় কোদালিয়া ইউনিয়ন ফুটবল দল ওয়াক ওভার পেয়ে সেমিফাইনালে উর্ত্তীর্ণ হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।