সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা ফুলতলায় ছয়শত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা ফুলতলায় ছয়শত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় খুলনা জেলার ফুলতলা উপজেলায় কর্মহীন, অসহায় ও দুস্থ ছয়শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। আজ (সোমবার) সকালে খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন। খাদ্যসহায়তার মধ্যে ছিলো চাল, আলু, ডাল, সবজি ও মাছ।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে অসহায়, দুস্থ, শ্রমজীবী ও যারা দিন আনে দিন খায় তাদের বিভিন্ন সহায়তা করে যাচ্ছেন। এসকল ত্রাণসামগ্রী স্বচ্ছতার সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে বিতরণ করা হচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তিনি সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন এবং ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরে জেলা প্রশাসক একই স্থানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপজেলার ৩১ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করেন। এছাড়া তিনি উপজেলার দামোদর ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য দ্বিতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।