সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে দুর্বৃত্তের আগুনে ভষ্ম ভূমিহীনের ঘরসহ সর্বস্ব | চ্যানেল খুলনা

মোল্লাহাটে দুর্বৃত্তের আগুনে ভষ্ম ভূমিহীনের ঘরসহ সর্বস্ব

মোল্লাহাটে খাস জমিতে বসবাসকারী অসহায় ভূমিহীন এক পরিবারের ঘরসহ সর্বস্ব দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ভষ্ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগতরাত ২টা হতে ৩টার মধ্যে উপজেলার গাংনী সরকার পাড়া মহা-শ্মশান সংলগ্ন আঠারোবাকি নদীর পাড়ের জনৈক খাজা মোল্লার বসত ঘরসহ সর্বস্ব পুড়ে ভষ্ম হওয়ার এ ঘটনা ঘটে। এঘটনায় শুক্রবার সকালে মোল্লাহাট থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এছাড়া অসহায় পরিবারটিকে সম্ভবপর সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল।
ক্ষতিগ্রস্থ খাজা মোল্লা (৩০) ও তার স্ত্রী রত্না (২৫) জানায়, ঘটনার রাতে শ্মশানে জনৈক নারীকে দাহ করা হচ্ছিলো। দাহ করার গন্ধ এড়াতে ঘরের দরজা বন্ধ করে দুটি শিশু সন্তানসহ নিকটেই আতিœয় বাড়িতে যান তারা। রাত প্রায় ২টার দিকে শেষ হয় ওই নারীকে পোড়ানোর কার্যক্রম। এরপর অনুমান ৩টার দিকে তাদের চোখে পড়ে ঘরে আগুন জলছে দাউ দাউ করে। তখন পানি দিয়ে নেভানোর ব্যার্থ চেস্টা করা হয়। ততক্ষণে গোলপাতার ঘরসহ ঘরের মধ্যে থাকা সর্বস্ব পুড়ে ভশ্ম/ছাই হয়ে যায়। নিজেদের পরনে যা ছিলো তা ছাড়া সব কিছু ছাই হয়ে গেছে। ওই পরিবারটি আরো জানায়, ওই খাস জমি দখল করতে তাদের সর্বস্ব পুড়িয়েছে দুর্বৃত্তরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।