সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা বিভাগে সরকারি খাদ্যসহায়তা বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে সরকারি খাদ্যসহায়তা বিতরণ

খুলনা বিভাগের বাগেরহাট, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে আজ (শুক্রবার) নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বাগেরহাট জেলায় এ পর্যন্ত ৪০ হাজার ছয়শত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে দুই কোটি পাঁচ লাখ ৫০ হাজার টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক কোটি ৭২ লাখ আটশত ৯৯ উপকারভোগী পরিবারের মাঝে সাত কোটি ৭৮ লাখ চার হাজার পাঁচশত ৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে দুইশত ৩৯টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৩ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬২ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬৮ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ২৩ হাজার ছয়শত ৬৮ উপকারভোগী পরিবারের মাঝে  এক কোটি সাত লাখ ৬৩ হাজার টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৫৩ হাজার আটশত ২৫ উপকারভোগী পরিবারের মাঝে দুই কোটি ৪২ লাখ দুই হাজার একশত ২৫ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।