সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলা অন্ত:সত্তা গৃহবধূসহ আহত ৫ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলা অন্ত:সত্তা গৃহবধূসহ আহত ৫

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে বসতবাড়িতে হামলা মারপিটে অন্ত:সত্তা গৃহবধূসহ আহত ৫। গুরুতর জখমীদের মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামে এ হামলায় আহতরা হলো বর্ষিবাওয়া গ্রামের শাহজাহান শরীফ (৫৫), তার মেয়ে অন্ত:সত্তা গৃহবধূ তানিয়া বেগম (২০), কামলা গ্রামের ইলিয়াস তালুকদার (৩৬), তাসলিমা আক্তার (১৬) ও আকলিমা আক্তার (১৬)।

আহত ইলিয়াস তালুকদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিবেশী তার চাচা মোদাচ্ছের তালুকদারসহ ৭-৮ জন পূর্ব পরিকল্পিতভাবে তাদের বসতবাড়িতে এ হামলা চালায়। এ সময় তাদের বাড়িতে বেড়াতে আসা ভগ্নিপতি ও অন্ত:সত্তা ভাগ্নিকে পিটিয়ে গুরুত্বর জখম করে।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জানান, হাতেম তালুকদারের বসতবাড়িতে হামলা তিনিসহ প্রশাসনের মাধ্যমে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মোদাচ্ছেরের নেতৃত্বে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে দৈবজ্ঞহাটী সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই তরিকুল ইসলাম জানান, বসতবাড়িতে হামলার ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এ হামলাটি ঘটেছে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।