সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে সুপেয় পানি সংরক্ষণে চলছে পুকুর খনন কাজ | চ্যানেল খুলনা

সুন্দরবনে সুপেয় পানি সংরক্ষণে চলছে পুকুর খনন কাজ

সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারী, বনজীবি ও বণ্যপ্রাণীর সুপেয় পানির চাহিদা পুরণে বনের অভ্যন্তরে চলছে নতুন পুকুর খনন ও সংস্কারের কাজ। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে সুন্দরবনের টেকসই বন ব্যবস্থাপনার ‘স্বপ্ন’ প্রকল্পের আওতায় চলমান এ খনন কাজে বরাদ্দ দেয়া হয়েছে পঁাচ কোটি টাকা। চলতি বছরের শুরুতেই এ প্রকল্পের কাজ শুরু করে বনবিভাগ। এরপর বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের জয়মনি, হাড়বাড়িয়াসহ কয়েকটি এলাকায় পুকুর খনন কাজের পরিদর্শন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় তার সাথে ছিলেন বনবিভাগের খুলনাঞ্চলের উপ-প্রধান বন সংরক্ষক মোঃ মঈনউদ্দিন খান ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।
বনবিভাগের খুলনাঞ্চলের উপ-প্রধান বন সংরক্ষক মোঃ মঈনউদ্দিন খান জানান, পঁাচ কোটি টাকা ব্যয়ে স্বপ্ন প্রকল্পের আওতায় চারটি নতুন পুকুর খনন, ৮০টি পুকুরের সংস্কারের মাধ্যম পূর্ণ খনন করা হচ্ছে। এরই মধ্যে ৬০টি পুকুরের পূর্ণ খনন ও দুটি নতুন পুকুর খনন কাজ শতভাগ সম্পন্ন করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমের আগেই এ প্রকল্পের সকল কাজ সমাপ্ত করা হবে বলে জানানয় বনবিভাগ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবতন বিষয়ক মন্ত্রনালয়ে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, নতুন পুকুর ও সংস্কারকৃত পূর্ণ খনন পুকুরে সুন্দরবনের উপর নির্ভরশীল বনজিবী ও বন কর্মকর্তা আর বন্যপ্রাণীদের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করা হবে। এছাড়া পুকুরগুলোর বঁাধ/পাড় উচু করণের ফলে জোয়ারে নদীর লবণ পানি ওই পুকুরগুলোতে আর ঢুকতে পারবেনা, এতে লবণাক্ততার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে বনের জীববৈচিত্র।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।