সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদে সালমানের পছন্দ মায়ের হাতের শিরখুরমা | চ্যানেল খুলনা

ঈদে সালমানের পছন্দ মায়ের হাতের শিরখুরমা

বলিঊড তারকা সালমান খান ঈদের দিন পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তিনি রোজাও রাখেন। রমজান মাসে বিশেষ কিছু নিয়ম মেনে চলেন সালমান। এই কয়েক দিন বেশ ভোরে ঘুম থেকে ওঠেন তিনি। এই সময়ে নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করেন তিনি। তবে ঈদের সময়ে সালমানের বাড়ির বিরিয়ানি বলিউডে দারুণ জনপ্রিয়। ঈদের দিন বলিউডের অনেক তারকাই সালমান খানের বাড়ির বিরিয়ানির অপেক্ষায় থাকেন।
জানা গেছে, সালমানের মা সালমা খানের নিজস্ব রেসিপি এটি। তবে সালমান বিরিয়ানির চেয়েও মায়ের হাতের শিরখুরমা খেতে বেশি পছন্দ করেন। এক সাক্ষাৎকারে সালমান তার ঈদ উদ্‌যাপনের স্মৃতিচারণা করেছিলেন। শৈশবের ঈদ নিয়ে সালমান বলেন, ‘বিশেষ এই দিনে আমরা পরিবারের সবাই এক হতাম। বাড়ির আঙিনায় এলাহি খাবারদাবারের ব্যবস্থা করা হতো। আমরা ছোটরা ক্রিকেট, ফুটবল খেলতে ব্যস্ত থাকতাম। আর বড়রা নিজেদের মধ্যে আড্ডা দিতেন। এদিন আমাদের বাড়িতে প্রচুর মানুষ আসতেন। শুধু মুসলিম নয়, হিন্দু, কোলি, পার্সি, ক্যাথলিকসহ ভিন্ন সম্প্রদায়ের মানুষ ঈদের দিনে আমাদের বাড়িতে আসতেন। মনে হতো আমরা সবাই একই পরিবারের। বাড়ির বাইরেও বহু মানুষকে খাবার দেওয়া হতো।’

সালমান আরো বলেন, ‘রমজানের সময় মা এক বাটি শুকনো ফল বাড়ির জানালার রোদে রাখতেন। রোজ পাখিরা এসে সেগুলো খেত। আর যা বেঁচে যেত আমি, আরবাজ আর সোহেল ভাগ করে খেতাম।’
রোজা রাখার স্মৃতিচারণাও করেছিলেন সালমান খান। তিনি বলেন, ‘আমি তখন স্কুলে পড়ি। সেদিন রোজা রেখেছিলাম। স্কুলের সুইমিংপুলে সাঁতার কাটব বলে ঝাঁপ দিয়েছি। আর যেই পানিতে ঝাঁপ দিয়েছি, অমনি আমার মুখে পানি ঢুকে যায়। রোজা রেখেছিলাম বলে পেট থেকে সেই পানি বের করতে মরিয়া হয়ে যাই।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।