সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

করোনা কালিন সময়ে কর্মহীন হয়ে পড়া বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ও  হোগলাবুনিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর জিআর প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মোরেলগঞ্জ সদর ইউনিয়নে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫শ’ পরিবারের মাঝে জনপ্রতি ৫শ’ টাকা করে বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলী, সচিব মো. সালাহ উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম।
অপরদিকে, হোগলাবুনিয়া ইউনিয়নের ৩৯শ’ ২২ পরিবারের মাঝে ঈদ উপহার ৪৫০ টাকা জনপ্রতি ও জিআর প্রকল্পের ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সহকারি শিক্ষা অফিসার রিপন চন্দ্র মন্ডল ও ইউপি সচিব মো. রহমত উল্লাহ।
এ সময় চেয়ারম্যান মাহমুদ আলী ও আকরামুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা কালিন সময়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা ও ঈদ উপহার সঠিকভাবে পৌছে দেওয়া তাদের দায়িত্ব বলে মনে করছেন। এ সময় প্রধানমন্ত্রীর র্দীঘায়ু কামনা করে দোয়া করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।