সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ছাদ থেকে পড়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ছাদ থেকে পড়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামে ছাদ থেকে পড়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৮ মে) ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গিয়েছেন। একমাত্র সন্তান মেহেদি হাসান প্রিন্স পেশায় প্রকৌশলী। তাঁর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
আতিয়ার রহমান ১৯৬৮ সালে সরকারি বি এল কলেজ থেকে বিএ পাস করেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার হিসাবে কাজ করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যান। তিনি অধিকাংশ সময় ঢাকার বাড়িতে সন্তানের সঙ্গে বসবাস করতেন। করোনার কারণে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন।
পারিবারিক ও পুলিশ সূত্র জানান,শনিবার (৮মে) দুপুরে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামে নিজ বাড়ির বিল্ডিংয়ের ছাদ পরিস্কার করার জন্য বাঁশের মই লাগিয়ে উপরে ওঠার সময় অসাবধানতাবশতঃ পা ফসকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা সার্জিক্যাল ক্লিনিক-এ চিকিৎসার জন্য নিয়ে যান। দুপুর ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রবিবার (৯মে) সকালে নিজ বাড়ির আঙ্গিনায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ ও অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকায় ঢেকে দিয়ে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।