সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় আত্মসমর্পনকৃত ১৮ জন বনদস্যুকে ঈদ উপহার সামগ্রী দিলো র‍্যাব-৮ | চ্যানেল খুলনা

কয়রায় আত্মসমর্পনকৃত ১৮ জন বনদস্যুকে ঈদ উপহার সামগ্রী দিলো র‍্যাব-৮

কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‌্যার-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও
নগদ অর্থ বিতরন করা হয়েছে। র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়।
৯ মে বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৮ বরিশালের এ্যাডজুটেন্ট মোঃ রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের এসআই মোঃ জাকির হোসেন,এস আই তুষার কান্তি মাহতো ও কর্পোরেট মোঃ জাকির হোসেন। ঈদ সামগ্রী বিতরনকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।
এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ঈদ সামগ্রী পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আত্মসমর্পনকারী বনদুস্য পরিবারের সদস্য জামিলা খাতুন বলেন, র‌্যাবের এ ধরনের মহতী উদ্যোগ আমরা সাধুবাধ জানায়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।