সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে জিউধরায় ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে জিউধরায় ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরায় ৫ হাজার ৭১৮ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা। শুক্রবার সকালে কাকড়াতলি পরিষদের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের প্রতিনিধি শিক্ষক নিভৃতি কুমার মন্ডল, ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্র, আরিফুল কবির বাচ্চু, সাইদুল ইসলাম, চান মিয়া হাওলাদার, আসালতা মন্ডল ও নাছিমা বেগম।
এ সময় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, জাতীর জনকের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুফল সাধারণ মানুষ ঘরে বসে পাচ্ছেন। তাই জনগনের একজন সেবক হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার তালিকা অনুযায়ী সঠিকভাবে সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া দায়িত্ব বলে মনে করছেন তিনি।
এর পূর্বে জিউধরা এলাকার সুপেয় পানি সংকট লাগবে জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভ্র্যাম্যমান পানি সরবরাহ অনুষ্ঠানিক উদ্ধোধন করেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।