সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোল্লাহাটে ঘের লিজ দাতা-গ্রহীতা পাল্টাপাল্টি অভিযোগ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে ঘের লিজ দাতা-গ্রহীতা পাল্টাপাল্টি অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন ২০ নং গাংনী মৌজার ২.৭৩ একরের একটি মৎস্য ঘের লীজ গ্রহীতা ও দাতা উভয়ে উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এ অভিযোগের ঘটনায় মোল্লাহাট থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
মালিক পক্ষের অভিযোগে প্রকাশ, ২০ নং গাংনী মৌজার এস,এ, ৩৮৬ নং খতিয়ানের ২.৭৩ একরের একটি মৎস্য ঘের নগরকান্দি এলাকার মোঃ জিহাদুল শেখ তার চাচা অবঃ পুলিশ সুপার মুজিবর রহমানের পক্ষে গত ০১/০৩/২০১৫ তারিখে গাংনী নলডাঙ্গা এলাকার রফিক শেখকে বার্ষিক পঞ্চাশ হাজার টাকায় লিজ দেন। উক্ত ঘের লিজের টাকা সঠিকভাবে পরিশোধ না করায় মালিকের পক্ষে জিহাদুল শেখ বারংবার ঘের ছেড়ে দিতে বলে রফিক শেখ’কে। রফিক শেখ বিভিন্ন কৌশলে ঘের দখলে রাখার পায়তারা করাসহ জিহাদুলকে হুমকী দেয়। জিহাদুল শেখ এঘটনার যথাযথ প্রতিকার দাবী করেন।
এর পূর্বে ওই ঘেরের লিজ গ্রহীতা রফিক শেখের অভিযোগে প্রকাশ, তিনি যথারীতি লিজের টাকা পরিশোধ করেছেন। এমনকি তার হিসেবে মালিক পক্ষের জিহাদুল শেখকে ৮৪ হাজার টাকা বেশী দেয়া হয়েছে। যার বিনিময়ে আরো দুই বছর তিনি ঘের ভোগ করতে পারবেন। অতচ গত ৩০ তারিখ তার লিজের ঘেরে অনধিকার প্রবেশ করে প্রায় তিন লক্ষ টাকার মাছের ক্ষতি করে জিহাদুল শেখ। তিনি এঘনার যখাযথ বিচার দাবীতে ওই দিনই মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের তদন্তকর্তা এসআই লিয়াকত বলেন, তিনি জরুরী ভিত্তিতে ঘটনা স্থল পরিদর্শন করছেন। এছাড়া যথাযথ ব্যাস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।