সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘অমানুষ’ এর ফার্স্ট লুকে প্রশংসিত নিরব-মিথিলা | চ্যানেল খুলনা

‘অমানুষ’ এর ফার্স্ট লুকে প্রশংসিত নিরব-মিথিলা

প্রকাশ পেল নিরব-মিথিলা অভিনীত ‘অমানুষ’ সিনেমার ফার্স্ট লুক। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে নিরবকে এক বনদস্যুর অবয়বে দেখা গেছে। তার পেছনে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন মিথিলা।
অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় নিরব ও মিথিলার চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেলেও ‘ফার্স্ট লুকে’ বেশ রহস্য জমাট বেঁধেছে। সেই রহস্যের জট খুললেই আসল অমানুষের পরিচয় সামনে আসবে।

সিনেমাটিতে ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। এজন্য তাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। এমনকি মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছেন এই চিত্রনায়ক। যা পরিষ্কার বোঝা গেছে লুক দেখে।

সাভারের বিরুলিয়া, বান্দরবানসহ বিভিন্ন লোকেশনে সিনেমাটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
এ বিষয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘অমানুষ’ সিনেমাতে আমি একেবারে নতুনরূপে হাজির হতে যাচ্ছি, যা দর্শকদের ভালো লাগবে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কষ্ট করছি। সিনেমাটিতে কাজের জন্য শখের চুলও ফেলে দিতে হয়েছে।’
নিরব-মিথিলা ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।