সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কপিলমুনিতে একই রাতে ৩ দোকানে চুরি | চ্যানেল খুলনা

কপিলমুনিতে একই রাতে ৩ দোকানে চুরি

কপিলমুনিতে একই রাতে ৩টি দোকানে চুরি সংঘটিত হয়েছে।
জানাযায়, শুক্রবার দিনগত রাতে কপিলমুনি বাজারের জাফর আউলিয়া মাদ্রাসার পাশে তৈয়েবুরের কম্পিটারের দোকানের সাটারের লক কেটে ক্যাশ টেবিলে থাকা ৭শত টাকা চুরি হয়। পাশে অবস্থিত কুমারেশ ভৌমিকের চায়ের দোকানে সাটারের লক কেটে ৭/৮ শত টাকা, বেনসন, লিপ ও ডারবি সিগারেট নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। শ্রীরামপুর মোড় এলাকার সুকান্ত কুমার মনা’র মুদি দোকানে একই কায়দায় সাটার খুলে ২ হাজার টাকা ও ৬/৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের সিগারেট নিয়ে চোরেরা নির্বিঘেœ পালিয়ে যায়। জানাযায়, মার্চ মাসের শেষের দিকে একই রাতে দোকান ও বাড়ি মিলে মোট ৫ জায়গায় চুরি হলেও অদ্যবধি জড়িদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক দেবাশিষ দাশ বলেন, শনিবার সকালে খবর পেয়ে আমি চুরি হওয়া দোকানে গিয়েছিলাম। দোকানগুলোতে চুরির সাথে জড়িতদের আটকের চেষ্টা করছি।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।