সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন | চ্যানেল খুলনা

ফকিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাট জেলার ফকিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২রা মে রবিবার বেলা ১২টার দিকে ফকিরহাটের বিশ্বরোড মোড়ে ‘ফকিরহাটের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে মানববন্ধনটি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিতরা এ সময় তাদের বক্তব্যে তুলে ধরেন, “ফকিরহাটের কথিত সাংবাদিক মাদক সম্রাট শিহাব উদ্দিন রুবেল এবং তার সহযোগী মেহেদী হাসান নয়নের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তারা মাদক ব্যবসা থেকে শুরু করে এলাকার সুন্দরী নারী দিয়ে দেহব্যবসা সহ চাঁদাবাজি করে আসছে দীর্ঘদিন ধরে। সমাজের বিত্তশালীদের ব্ল্যাক মেইল করে অর্থ উপার্জন করাই তাদের মূল টার্গেট। মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন এর ভয় দেখিয়ে বিভিন্ন লোকদের কাছ থেকে তারা লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। শিহাব উদ্দিন রুবেলের অতীত-বর্তমান তদন্ত করলেই এর সত্যতা মিলবে। তাদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে এলাকাবাসী তাই আজ গর্জে উঠেছে”।

বক্তারা কথিত ওই দুই হলুদ সাংবাদিককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানান।

মানববন্ধন অনুষ্ঠিত হবার প্রাক্কালে খুলনা-মাওয়া মহাসড়ক ও রুপসা-বাগেরহাট পুরাতন সড়কে যান ও জন চলাচল স্বাভাবিক ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।