সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এমপি বাবু | চ্যানেল খুলনা

কয়রায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এমপি বাবু

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলার কারনে লকডাউনে এলাকার কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষ ক্ষতিগ্রস্থ হওয়ায় তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি রবিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শেষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর নৌকার প্রার্থী এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশিদ, সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগ আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, আওয়মীলীগ নেতা খায়রুল আলম, বাগালী নৌকার প্রার্থী আঃ সামাদ গাজী, মহেশ্বরীপুর নৌকার প্রার্থী শাহনেওয়াজ শিকারী, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হাক বাদল, শ্রমীকলীগ সভাপতি আঃ হালিম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রজন্মলীগ সাধারণ সম্পাদক শামীম রেজা, শ্রমীকলীগ নেতা আছাফুর রহমান, পলাশ, লিটন প্রমুখ। অনুষ্ঠানে সংসদ সদস্য দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী করোনার মত মহামারী দেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। সেজন্য তিনি দলের সকল সহযোগী সংগঠনসহ আওয়ামীলীগের ওয়ার্ড নেতাকর্মীদের কৃষকদের ধানকাটা কাজে সহযোগিতা করাসহ অসহায় মানুষদের খোঁজ খবর নিতে অনুরোধ জানান। তিনি বলেন, একজন জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে জনগনের সেবা করা. মানুষের বিপদে আপদে জনগনের পাশে থাকা। আমি ঠিক তাই করছি। আমি কয়রা পাইকগাছার অসহায় মানুসের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। জাতির এই ক্লান্তি লগ্নে বিগত বছর থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ সময় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সৈনিকেরা দূর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের লক্ষ্যই ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আজকে এই একটা ঘর পাওয়ার পর সেই দুঃখী মানুষের মুখে যখন হাসি ফোটে, তখন তার যে আনন্দ আসে, আমার মনে হয় এটাই সব থেকে বড় পাওয়া। মুজিব বর্ষে কোন মানুষ গৃহহীন থাকবে না। তাই সরকারের পাশপাশি দুস্থ মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।