সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটীতে ৬০ জেলে পরিবার পেলেন ভিজিএফ’র চাল | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটীতে ৬০ জেলে পরিবার পেলেন ভিজিএফ’র চাল

জাটকা আহরণ নিষিদ্ধ কালিন সময়ে বিরত থাকা জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তায় মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটীতে ৬০ জেলে পরিবার পেলেন দুই মাসের ৮০ কেজি ভিজিএফ’র চাল।
বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরাত্ব বজায় রেখে এ চাল বিতরণ করেন ইউপি সচিব শেখ জাহিদুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসার উপ সহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমান, মৎস্যজীবী সমিতির সভাপতি মো. লোকমান হোসেন প্রমুখ।
এ সর্ম্পকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, করোনা কালিন গৃহে অবস্থানকারি জেলে পেশার মানুষের জন্য বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তায় এ উপজেলায় ২ হাজার ৮শ’ ৬৪ পরিবারের মাঝে ১১৪.৬০ মেট্রিকটন চাল বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে আরো ২ মাসের চাল পাবেন আওতাধীন এসব জেলে পরিবার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।