সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে পারিবারিক শত্রুতায় তাঁতীলীগ নেতাসহ আহত ৩ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পারিবারিক শত্রুতায় তাঁতীলীগ নেতাসহ আহত ৩

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ শেখ (৪৫) তার স্ত্রী লাখি বেগম (৩৮) জামাতা রাকিব হোসেন (২৪) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাসুদের ছেলে আরিফ শেখ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, সোমবার বিকেলে পারিবারিক শত্রæতার জের ধরে খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জখমী মাসুদের ছেলে আরিফ শেখ জানান, ঘটনার দিন আব্দুল গনি শেখের ছেলে সোহাগ শেখের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে তার বাবা মাসুদ শেখসহ ৩ জনকে গুরুত্বর জখম করে। এদের মধ্যে গুরুত্বর জখমী তাঁতীলীগ নেতা মাসুদ শেখের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় সোহাগ শেখকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।