সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ-আহত ২ | চ্যানেল খুলনা

চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ-আহত ২

বাগেরহাটের চিতলমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতদেরকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার খড়মখালী গ্রামের মৃত নিরোদ বিহারী রায়ের ছেলে নিহার রায়ের সাথে প্রতিবেশী রঞ্জন রায়ের বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে শনিবার সকাল ১১ টার দিকে নিহার রায় ধান মাড়াই করতে গেলে রঞ্জন রায় বাধা প্রদান করেণ। এ সময় উভয় পক্ষের কথা কাটা-কাটির এক পর্যায়ে রঞ্জন রায় তার ছেলে প্রিন্স রায় ও সুমন রায় নিহার রায়কে (৪৬) মেরে আহত করে।
এ সময় নিহার রায়ের মা হৈম রায় (৬৭) ঠেকাতে এলে তার ওপর হামলা চালিয়ে তাকেও আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
হামালার ঘটনা অস্বীকার করে প্রিন্স রায় বলেন, একটি ঘর তোলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটি ও ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। কোন প্রকার হামলার ঘটনা ঘটেনি। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে।
এ ব্যাপারে চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।