সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার ; ২ ধর্ষক গ্রেফতার | চ্যানেল খুলনা

চিতলমারীতে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার ; ২ ধর্ষক গ্রেফতার

বাগেরহাটের চিতলমারীতে ৭ বছরের এক শিশুকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের দায়ে দুই কিশোরকে গ্রেফতার করেছে চিতলমারী থানা পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি ডাক্তারি পরীক্ষা জন্য শুক্রবার সকাল ১০ টায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফল খাওয়ানোর কথা বলে চর শৈলদাহ গ্রামের হায়দার শেখের ছেলে শামীম শেখ (১৬) ও সুজন খানের ছেলে জাকির খান (১৬) বাড়ি পাশের আখ ক্ষেতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার করলে তার বাবা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চিতলমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেণ। মামলা নং-১৩

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ফল খাওয়ার কথা বলে বাড়ির পাশের আখ খেতে নিয়ে ওই দুই তরুণ শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির ডাকচিৎকার শিশুটির বাবা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণদের হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তরুণরা শিশুটির পিতার হাত-পা ধরে ক্ষমা চেয়ে চলে যায়। অসুস্থ্য অবস্থায় শিশুটিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা। শুক্রবার সকালে শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে থানায় ধর্ষণ মামলা করেছেন। । গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।