সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় করোনার ভ্যাকসিন নিয়েছেন চার হাজার চারশত ১৪ জন | চ্যানেল খুলনা

খুলনায় করোনার ভ্যাকসিন নিয়েছেন চার হাজার চারশত ১৪ জন

খুলনায় আজ (বুধবার) মোট চার হাজার চারশত ১৪ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার ৯৬ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার তিনশত ১৮ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ একশত ৫৩ জন, বটিয়াঘাটায় দুইশত ৪৯ জন, দিঘলিয়া দুইশত আট জন, ডুমুরিয়া দুইশত ৪৭ জন, ফুলতলা দুইশত ৫২ জন, কয়রা চারশত ৫৮ জন, পাইকগাছা তিনশত ৯৬ জন, রূপসা দুইশত ৭৫ জন এবং তেরখাদায় ৮০ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার ছয়শত ৯১ এবং মহিলা এক হাজার সাতশত ২৩ জন।

এ পর্যন্ত খুলনা জেলায় মোট ৫৩ হাজার ৪৩ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার আটশত ৪৮ এবং মহিলা ১৮ হাজার একশত ৯৫ জন।

আজ প্রথম ডোজে মোট পাঁচশত ৬৪ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় দুইশত ৩৮ জন এবং নয়টি উপজেলায় মোট তিনশত ২৬ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ তিনশত ২৭ এবং মহিলা দুইশত ৩৭ জন। এপর্যন্ত মোট এক লাখ ৭৩ হাজার নয়শত ৪৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ তিন হাজার ১৯ এবং মহিলা ৭০ হাজার নয়শত ২৪ জন।

খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।