সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হেফাজতের সহকারী মহাসচিব রাজীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে | চ্যানেল খুলনা

হেফাজতের সহকারী মহাসচিব রাজীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর শাপলা চত্তরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ডের মেয়াদ ৫ দিন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হারুন অর রশিদ আসামিদের আদালতে হাজির করে। এরপর প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া বাকি দুই আসামি হলেন – মুফতি ফখরুল ইসলাম এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম।

আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামিরা নিজেরাই নিজেদের পক্ষে শুনানি করেন। এরপর আদালত রিমান্ডের আদেশ দেন।

গত বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের ২০১৩ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।