সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রাঘাতে এক যুবক গুরুতর আহত | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় ধারালো অস্ত্রাঘাতে এক যুবক গুরুতর আহত

খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামে আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেকিক্স বিভাগে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ার পেশায় গ্রাম্য ডাক্তার।
আনোয়ার হোসেনের শ্বশুর শহিদুল শেখ ও স্ত্রী স্বপ্না জানান, সোমবার সকাল ৮টার দিকে আনোয়ার বাড়ি থেকে বাইরে বের হয়। এ সময় ইসমাইল নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের ২ হাত, মাথা ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত আনোয়ার পানিগাতী গ্রামের মৃত শাহাদাত শেখের ছেলে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
চিকিৎসকরা জানান, আনোয়ারের ডান হাতের ৪টি শিরা কেটে গেছে। এছাড়া শরীরের আরও ৩টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মঙ্গলবার রাতে তার অপারেশন সম্পন্ন হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।