সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে বসতঘর, বাইসাইকেল ও শিক্ষা উপ-বৃত্তি প্রদান | চ্যানেল খুলনা

মাগুরায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে বসতঘর, বাইসাইকেল ও শিক্ষা উপ-বৃত্তি প্রদান

মাগুরা সদর উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বসতঘর, শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপ-বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলায়তনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব বিতরণ করেন।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ভাইস চেয়ারম্যান শেখ রিজাউল ইসলাম, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলার এ জনগোষ্ঠীর গৃহহীন ১৫টি পরিবারের মধ্যে বসতঘর, মাধ্যমিক বিদ্যালয়ে পড়–য়া দরিদ্র মেধাবী ছাত্রীদের ৫০টি বাইসাইকেল ও ১৫১ জন শিক্ষার্থীর হাতে ৪ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।